আমার সিলেট
অপরাধ
২৫ ফেব্রুয়ারী, ২০২৬

সিলেটে মোটর সাইকেল ক্রয় বিক্রয়ে যে নির্দেশনা দিল পুলিশ

নিজস্ব প্রতিবেদক
সিলেট
সিলেটে মোটর সাইকেল ক্রয় বিক্রয়ে যে নির্দেশনা দিল পুলিশ

সিলেট নগরে মোটরসাইকেল ক্রয়-বিক্রয়ে নতুন নির্দেশনা জারি করেছে সিলেট মহানগর পুলিশ (এসএমপি)।

বুধবার এসএমপি কমিশনার আব্দুল কুদ্দুস চৌধুরী স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ নির্দেশনা জারি করা হয়।

গণবিজ্ঞপ্তিতে বলা হয়, মোটরসাইকেল বা মোটরবাইক বিক্রয়ের ক্ষেত্রে বিক্রেতাকে অবশ্যই ক্রেতার বৈধ ড্রাইভিং লাইসেন্স নিশ্চিত করতে হবে। ড্রাইভিং লাইসেন্স প্রাপ্তি সাপেক্ষে মোটরসাইকেলের রেজিস্ট্রেশন সম্পন্ন করে তবেই ক্রেতার নিকট হস্তান্তর করতে হবে।

এ নির্দেশনা অমান্য করলে ক্রেতা ও বিক্রেতা উভয়ের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানানো হয়েছে।

উল্লেখ্য, মঙ্গলবার নগরের হাউজিং এস্টেট এলাকায় তিনটি মোটরসাইকেলযোগে প্রকাশ্যে ছিনতাইয়ের ঘটনা ঘটে। এ ঘটনায় নগরজুড়ে আলোচনার সৃষ্টি হলে তার প্রেক্ষিতেই পুলিশের পক্ষ থেকে এ নতুন নির্দেশনা জারি করা হয়।

মোটরসাইকেল
এসএমপি কমিশনার
ড্রাইভিং লাইসেন্স

মতামত (0)