আমার সিলেট
অপরাধ
২৬ ফেব্রুয়ারী, ২০২৬

সিলেটে নিজ ঘর থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক
সিলেট
১২
সিলেটে নিজ ঘর থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার

সিলেটের দক্ষিণ সুরমার মোগলাবাজার এলাকায় এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সকালে মোগলাবাজার থানাধীন শিববাড়ি কিষনপুর এলাকা থেকে রুমা পাল (৩৭) নামের ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়। তিন সন্তানের জননী রুমা কিষনপুর এলাকায় স্বামী রঞ্জিত পালের সঙ্গে ভাড়া বাসায় থাকতেন। রঞ্জিত পাল সিএনজি অটোরিকশা চালান।

পরিবারের সদস্যদের বরাত দিয়ে পুলিশ জানায়, রুমা পাল নিজ ঘরে সিলিং ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দেন। পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে Sylhet MAG Osmani Medical College Hospital-এ নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে পুলিশ হাসপাতাল থেকে মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।

মোগলাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনির হোসেন জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য রাখা হয়েছে এবং ঘটনাটি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে।

গৃহবধূ
মরদেহ

মতামত (0)