আমার সিলেট
শোক
২৯ নভেম্বর, ২০২৫

সিলেট-সুলতানপুর-বালাগঞ্জ সড়কে ট্রাক চাপায় ৮ বছরের ছোট মেয়ে খোরশেদা নি*হত!

নিজস্ব প্রতিবেদক
বালাগঞ্জ, সিলেট
১৯
সিলেট-সুলতানপুর-বালাগঞ্জ সড়কে ট্রাক চাপায় ৮ বছরের ছোট মেয়ে খোরশেদা নি*হত!

বালাগঞ্জে ট্রাক চাপায় ঘট*নাস্থলেই এক কন্যাশিশুর মৃ*ত্যু হয়েছে। আজ শুক্রবার (২৮ নভেম্বর) দুপুর ১টার দিকে সিলেট-সুলতানপুর-বালাগঞ্জ সড়কের দেওয়ান বাজার ইউনিয়নের আলাপুর গ্রামের সামনে এ ঘ*টনা ঘ*টেছে। নি*হত শিশুর নাম খুরশেদা বেগম (৮)। সে জগন্নাথপুর উপজেলার শাহারপাড়া গ্রামের জাহাঙ্গীর মিয়ার ২য় মেয়ে এবং স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ের ২য় শ্রেণির শিক্ষার্থী। খুরশেদারা ৩বোন এবং ১ভাই।

এলাকাবাসী ও খুরশেদার আত্মীয়-স্বজন সূত্রে জানা গেছে, আজ শুক্রবার ঘট*নার দিন সে তার বাবা এবং দাদীর সাথে মামার বাড়ি আলাপুর গ্রামে বেড়াতে এসেছিল। মামার বাড়িতে আসার পথে গ্রামের সামনের প্রধান সড়কে গাড়ী থেকে নামার সাথে সাথে বিপরীত দিক থেকে আসা সিলেটগামী একটি ট্রাক (ঢাকা মেট্টো ট- ২২৪৯৩২) তাকে চা*পা দেয়। এতে সে ঘট*নাস্থলেই মৃ*ত্যুর শি*কার হয়। পরবর্তীতে ঘট*নাস্থল থেকে উ*দ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলেও তাকে বাঁ*চানো সম্ভব হয়নি। এ ঘট*নায় স্থানীয় এলাকাবাসী ঘা*তক ট্রাক এবং তার চালককে আ*টক করেছেন। শিশু খুরশেদার মৃ*ত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। আজ রাতে শেষ খবর পাওয়া পর্যন্ত সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে খুরশেদার মর*দেহ ময়*নাতদন্তের অপেক্ষায় রয়েছে।

মতামত (0)