শোক
২৫ ফেব্রুয়ারী, ২০২৬
যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক দল নেতার মাতার মৃত্যুতে শ্রম ও প্রবাসী কল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরীর শোক
নিজস্ব প্রতিবেদক
সিলেট
১
২

সিলেট হাউজিং এস্টেট নিবাসী ও যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সহ-সাধারণ সম্পাদক জাহেদ তালুকদারের মাতা সুলতানা রাজিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী।
বুধবার (২৫ ফেব্রুয়ারি) এক শোকবার্তায় মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেন, সুলতানা রাজিয়া একজন ধর্মপরায়ণ ও পরোপকারী নারী হিসেবে পরিচিত ছিলেন। তাঁর মৃত্যুতে আমি শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। সুলতানা রাজিয়া বার্ধক্যজনিত কারণে মাউন্ট এডোরা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৭০ বছর বয়সে ইন্তেকাল করেন।
স্বেচ্ছাসেবক দল
শ্রম ও প্রবাসী কল্যাণ মন্ত্রী
আরিফুল হক চৌধুরী
