মৌলভীবাজারে সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশনের অভিষেক অনুষ্ঠিত

২৯ নভেম্বর (শনিবার) সকাল ১১টায় শহরের অভিজাত রেস্টুরেন্ট খানদানি রেস্টুরেন্টে সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশন মৌলভীবাজার জেলা শাখার অভিষেক অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশন মৌলভীবাজার জেলা শাখার সম্মানিত সভাপতি ড. অ্যাড. আবু তাহের। সঞ্চালনা করেন সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশন মৌলভীবাজার জেলা শাখার সাধারণ সম্পাদক মো. আব্দুস সালাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশন কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক কামাল খান।
বিশেষ অতিথি হিসেবে যেসব সম্মানিত ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন তাহারা সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশন সিলেট জেলা সাধারণ সম্পাদক সাহান আহমদ নাজু, সিনিয়র সহ সভাপতি মৌলভীবাজার জেলা প্রেসক্লাবে সাধারণ সম্পাদক নুরুল ইসলাম শেফুল, সহ সভাপতি দুরুদ মোহাম্মদ, উপদেষ্টা সৈয়দ কামাল আহমেদ বাবু, উপদেষ্টা আজিজুর রহমান, উপদেষ্টা প্রভাস চন্দ সিংহ, উপদেষ্টা এ.কে. এম. আব্দুস সালাম, সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশন গোলাপগঞ্জ উপজেলার সহ সভাপতি আব্দুল আলীম, সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশন মৌলভীবাজার জেলা যুগ্ম সাধারণ সম্পাদক চৌধুরী মোহাম্মদ মিরাজ, যুগ্ম সাধারণ সম্পাদক রাসেল হাসান বক্ত, যুগ্ম সাধারণ সম্পাদক খিজির মুহাম্মদ জুলফিকার, সাংগঠনিক সম্পাদক দেওয়ান মোনাকিব, সহ সাংগঠনিক সম্পাদক পায়েল আহমদ, সহ সাংগঠনিক সম্পাদক জয়নাল আবেদিন বাদশা, সহ অর্থ সম্পাদক মনিরুজ্জামান মনির, ক্রীড়া সম্পাদক অমিত মল্লিক, ধর্ম সম্পাদক হাফিজ সালেহ আহমদ, দুর্যোগ ও ত্রাণ সম্পাদক মামুনুর রহমান চৌধুরী, প্রচার ও মিডিয়া সম্পাদক সৈয়দ শাহীন, সহ দপ্তর বিষয়ক সম্পাদক আলী আহমদ রিপন, সহ দপ্তর সম্পাদক রিপন মিয়া, সদস্য রাজন মিয়া, সফিক মিয়া,এম এ মুনতাকিম, প্রমুখ।
