মাছিমপুর এলাকায় দাঁড়িপাল্লার সমর্থনে গণসংযোগ

জুলাই সনদ বাস্তবায়ন ও রাষ্ট্র সংস্কারে
গণভোটে ‘হ্যাঁ’ এর পক্ষে রায় দিন
-- মাওলানা হাবিবুর রহমান
জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য, সিলেট জেলা আমীর ও সিলেট-১ (মহানগর ও সদর) আসনে জামায়াত ও ১১ দলীয় জোট মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা হাবিবুর রহমান বলেছেন, জুলাই গণঅভ্যুত্থানের পর অন্তর্বর্তী সরকার রাষ্ট্র সংস্কারের উদ্যোগ নিয়েছিলেন। কিন্তু সংস্কার প্রশ্নে জামায়াতসহ সব দল একমত থাকলেও একটি দল অধিকাংশ প্রস্তাবে আপত্তি জানায়। পরবর্তীতে জুলাই সনদের আইনী ভিত্তির দাবীতে অধিকাংশ রাজনৈতিক দল জাতীয় নির্বাচনের আগে গণভোটের দাবী জানায়। কিন্তু তারা সেখানেও বিপত্তি ঘটালো। তারা একসাথে নির্বাচন ও গণভোটের দাবী করলো। আমরাও সেটা মেনে নিলাম। এরপরে জাতি দেখলো তারা আবার না এর পক্ষে প্রচারণা শুরু করেছে। শেষমেশ জনগণের আকাঙ্ক্ষা দেখে তারেক রহমান হ্যাঁ এর পক্ষে কথা বলেছেন, সেজন্য তাকে ধন্যবাদ জানাচ্ছি। আপনাদের কাছে আমার অনুরোধ, আপনারা প্রথম ভোটটা গণভোটে হ্যাঁ এর পক্ষে দিন। গণভোটে হ্যাঁ বিজয়ী হলে জুলাই সনদের স্বীকৃতি মিলবে এবং ছাত্র-জনতার শাহাদাৎ ও ত্যাগ সফল-সার্থক হবে।
তিনি মঙ্গলবার দুপুরে নগরীর মাছিমপুর এলাকায় দাঁড়িপাল্লার সমর্থনে গণসংযোগকালে এসব কথা বলেন। এর আগে তিনি মঙ্গলবার সকালে পার্ক ভিউ মেডিকেল এলাকায় গণসংযোগ করেন। এতে দলীয় নেতাকর্মীদের পাশাপাশি স্থানীয় বাসিন্দারা উপস্থিত ছিলেন।
তিনি আরও বলেন, আপনারা যদি ভোটে আমাকে ও জামায়াত জোটকে বিজয়ী করতে পারেন আমরা একটি কল্যাণময় রাষ্ট্র উপহার দিবো ইনশাআল্লাহ। একই সাথে সিলেটবাসীও প্রথমবারের মতো একজন প্রধানমন্ত্রী পেতে পারেন। ডা. শফিকুর রহমানই হবেন দেশের প্রধানমন্ত্রী ইনশাআল্লাহ।
এসময় উপস্থিত ছিলেন- শাহপরান (র.) পশ্চিম থানা জামায়াতের আমীর সাহেদ আলী, সহকারী সেক্রেটারি ও সাবেক কাউন্সিলার সোহেল আহমদ রিপন, ২৩নং ওয়ার্ড জামায়াতের সভাপতি সালিম আহমদ, সেক্রেটারি ফারুক আহমদ, গাজী বুরহান উদ্দিন থানা শিবিরের সভাপতি রেজাউল করিম, ২৩নং ওয়ার্ড সেক্রেটারি রাকিব আলী, স্থানীয় বাসিন্দা আনসার আহমদ, সোবহান আহমদ, মুকসেদ মিয়া, বাবলু মিয়া ও আনোয়ার আহমদ প্রমুখ।
এর আগে সোমবার বিকেলে দক্ষিণ সুরমা উপজেলার বিসিক শিল্পনগরী এলাকায় পথসভা করেন মাওলানা হাবিবুর রহমান। পরে সন্ধ্যায় তিনি সিলেট সদর উপজেলার পিটারগঞ্জ বাজারে অনুষ্ঠিত পথসভায় বক্তব্য রাখেন। এরপর রাতে নগরীর তেরোরতন বাজারে দাঁড়িপাল্লার সমর্থনে অনুষ্ঠিত পথসভায় বক্তব্য রাখেন।
ছবির ক্যাপশন- নগরীর মাছিমপুর এলাকায় দাঁড়িপাল্লা মার্কার সমর্থনে গণসংযোগ করছেন সিলেট-১ (মহানগর ও সদর) আসনে জামায়াত ও ১১ দলীয় জোট মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা হাবিবুর রহমান।
