ব্যান্ড গুরুচন্ডালীর ২য় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

হাটিহাটি পা পা করে দুইটি বছর অতিক্রম করে ৩য় বছরে পদার্পণ করেছে জনপ্রিয় সাংস্কৃতিক সংগঠন ‘ব্যান্ড গুরুচন্ডালী’। এ উপলক্ষে শুক্রবার (১৫ মে ২০২৬) বিকালে জেলা শিল্পকলা একাডেমির মিলনায়তনে আয়োজন করা হয় এক বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানের।
অনুষ্ঠানে নাচ, গান ও নাটকের সমন্বয়ে মনোজ্ঞ পরিবেশনা উপভোগ করেন উপস্থিত দর্শকরা। শুরু থেকেই প্রাণবন্ত আয়োজন দর্শকদের মাঝে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করে।
অনুষ্ঠানে সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, “সংস্কৃতির বন্ধনে আগামীর পথ চলাই ব্যান্ড গুরুচন্ডালীর মুখ্য উদ্দেশ্য।” তরুণ প্রজন্মকে সুস্থ সংস্কৃতিচর্চায় সম্পৃক্ত করতেই তাদের এই ধারাবাহিক আয়োজন।
এ সময় ব্যান্ড সপ্তক, ব্যান্ড স্তুতি ও ব্যান্ড খোরাকসহ বিভিন্ন শিল্পীর একক পরিবেশনা দর্শকদের মুগ্ধ করে। প্রাণবন্ত পরিবেশনার মধ্য দিয়েই শেষ হয় ব্যান্ড গুরুচন্ডালীর ২য় প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান।
