আমার সিলেট
জাতীয়
২ সেপ্টেম্বর, ২০২৫

দ্রুত জুলাই গণহত্যার বিচার করতে বাড়ানো হতে পারে ট্রাইব্যুনালের সংখ্যা: আইন উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক
ঢাকা
দ্রুত জুলাই গণহত্যার বিচার করতে বাড়ানো হতে পারে ট্রাইব্যুনালের সংখ্যা: আইন উপদেষ্টা

জুলাই গণহ'ত্যা'র বিচার দ্রুত সম্পন্ন করতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সংখ্যা বাড়ানো হতে পারে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল।

মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে ট্রাইব্যুনাল-২-এর মূল ভবনের সংস্কার কাজ পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।

আইন উপদেষ্টা বলেন, জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলার বিচারকাজ এখন জোরেশোরে চলছে। ইতোমধ্যে চারটি মামলায় আনুষ্ঠানিক অভিযোগ গঠন ও সাক্ষ্যগ্রহণ শুরু হয়েছে। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার মামলাতেও সাক্ষ্যগ্রহণ প্রায় শেষ পর্যায়ে রয়েছে।

বর্তমানে ট্রাইব্যুনাল-১ ও ২-এ বিচারকাজ চলছে। তবে ট্রাইব্যুনাল-২-এর মূল ভবনের সংস্কারকাজ চলমান থাকায় অস্থায়ীভাবে টিনশেড ভবনে কার্যক্রম পরিচালিত হচ্ছে।

সংস্কার কাজ পরিদর্শনে আসিফ নজরুল ছাড়াও উপস্থিত ছিলেন গৃহায়ন, গণপূর্ত ও শিল্প মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান, অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান, ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. তাজুল ইসলাম, প্রসিকিউটর গাজী এম এইচ তামিমসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

মতামত (0)

    দ্রুত জুলাই গণহত্যার বিচার করতে বাড়ানো হতে পারে ট্রাইব্যুনালের সংখ্যা: আইন উপদেষ্টা