আমার সিলেট
অপরাধ
১৮ ফেব্রুয়ারী, ২০২৬

দিল্লিতে ৪০ মিনিট পুলিশ হেফাজতে ছিলেন হবিগঞ্জের সেই সমন্বয়ক মাহদী।

নিজস্ব প্রতিবেদক
হবিগঞ্জ, সিলেট
১০
দিল্লিতে ৪০ মিনিট পুলিশ হেফাজতে ছিলেন হবিগঞ্জের সেই সমন্বয়ক মাহদী।

বৈষম্যবিরোধী ছাত্রআন্দোলনের হবিগঞ্জ জেলা শাখার সদস্য সচিব মাহদী হাসানকে দিল্লি বিমানবন্দরে প্রায় ৪০ মিনিট পুলিশ হেফাজতে রাখার পর বাংলাদেশে ফেরত পাঠানো হয়েছে।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) দিল্লি বিমানবন্দরে তাকে আটক রাখা হয়। পরে দুপুর ১২টা ৪০ মিনিটে IndiGo এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তাকে ঢাকার উদ্দেশ্যে পাঠানো হয়। বিষয়টি মাহদী নিজেই নিশ্চিত করেছেন।

বাংলাদেশে ফেরার আগে ফেসবুক লাইভে মাহদী বলেন, তিনি দিল্লি বিমানবন্দর থেকে কথা বলছেন এবং দেশে ফিরে এ বিষয়ে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানাবেন। তিনি অভিযোগ করেন, তাকে প্রায় ৪০ মিনিট পুলিশ হেফাজতে রাখা হয় এবং দেশের দূতাবাসে যোগাযোগ করতে চাইলেও তার সঙ্গে খারাপ ব্যবহার করা হয়েছে। পরে দ্রুত ইমিগ্রেশন সম্পন্ন করে তাকে দেশে পাঠানো হয়।

এর আগে মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়ে, যেখানে দেখা যায় তিনি দিল্লিতে ফিনল্যান্ডের দূতাবাসে অবস্থান করছেন।

উল্লেখ্য, গত ১ জানুয়ারি হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ থানায় এনামুল হাসান নয়ন নামে এক তরুণকে আটক করা হলে মাহদী সেখানে যান। এ সময় তিনি ওসিকে হুমকি দিয়ে ‘থানা কিন্তু আমরা পুড়িয়ে দিয়েছিলাম, এসআই সন্তোষকে আমরা জ্বালাই দিয়েছিলাম’—এমন মন্তব্য করেন বলে অভিযোগ ওঠে।

এ ঘটনায় পুলিশ তাকে গ্রেপ্তার করলেও আন্দোলনের মুখে ২৪ ঘণ্টার আগেই তিনি জামিনে মুক্তি পান।

দিল্লি
পুলিশ
হবিগঞ্জ
সমন্বয়ক
বৈষম্যবিরোধী ছাত্রআন্দোলন

মতামত (0)