আমার সিলেট
অভিষেক
১৩ মার্চ, ২০২৬

আইবিআইটি সিলেট এলামনাই এসোসিয়েশনের আত্মপ্রকাশ ও ইফতার মাহফিল সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক
সিলেট
১৭
আইবিআইটি সিলেট এলামনাই এসোসিয়েশনের আত্মপ্রকাশ ও ইফতার মাহফিল সম্পন্ন

কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান ইসলামী ব্যাংক ইনস্টিটিউট অব টেকনোলজি (আইবিআইটি) সিলেট-এর এলামনাই এসোসিয়েশনের আত্মপ্রকাশ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইবিআইটির প্রাক্তন সিনিয়র শিক্ষক সোলেমান আহসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইবিআইটির বর্তমান প্রিন্সিপাল মিরাজ আহমদ এবং একাউন্টস অফিসার ইকবাল আহমদ।

পবিত্র কোরআন তিলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়। বিভিন্ন ব্যাচের প্রাক্তন ছাত্রছাত্রীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে। এসময় কয়েকজন প্রাক্তন শিক্ষার্থী তাদের স্মৃতিচারণ ও অনুভূতি ব্যক্ত করেন।

প্রধান অতিথি সোলেমান আহসান তার বক্তব্যে এলামনাই এসোসিয়েশনের উত্তরোত্তর সফলতা কামনা করেন এবং আইবিআইটির উন্নয়নে প্রাক্তন সকল ছাত্রছাত্রীকে এগিয়ে আসার আহ্বান জানান। বিশেষ অতিথি মিরাজ আহমদ এলামনাই এসোসিয়েশনের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে ভবিষ্যতে এ ধরনের আয়োজনে আরও বেশি প্রাক্তন শিক্ষার্থীর অংশগ্রহণ কামনা করেন।

অনুষ্ঠানের শেষে আইবিআইটি ও এলামনাই এসোসিয়েশনের সার্বিক মঙ্গল কামনায় বিশেষ দোয়া পরিচালনা করেন প্রাক্তন শিক্ষক সোলেমান আহসান। পরে ইফতার শেষে এলামনাই এসোসিয়েশনের আহ্বায়ক কমিটি গঠন করা হয়।

উপদেষ্টা মণ্ডলীর সদস্য:
১. সোলেমান আহসান
২. মিরাজ আহমদ

আহ্বায়ক কমিটি:
আহ্বায়ক – প্রনয় কান্তি দেব পমিত, যুগ্ম আহ্বায়ক – কিবরিয়া চৌধুরী, সদস্য সচিব – আব্দুস সামাদ জুহাদ, কোষাধ্যক্ষ – বাপ্পা দাস

সদস্যবৃন্দ: বদরুল আলম মারজান, পারভেজ আহমদ রেজা, রেজওয়ান ইসলাম সাকিল, মোঃ আল আমিন, মোশরাত ইসলাম চৌধুরী, রাশেদুল আলম রাধি, আব্দুল্লাহ আল রেজওয়ান তালুকদার

মতামত (0)